দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতেও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অভিযানের উদ্বোধন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলার ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার নাবিদ হোসেন। এছাড়াও উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারে আহবায়ক শামসুল আলম সোনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন গণ্যমান্যব্যিাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা পরিষদ ও হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কার্যক্রম শুরু হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখার জন্য পরামর্শ প্রদান করেন কর্মকর্তাগণ।