• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে ডাবল মার্ডারের আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবিতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
গাংনীতে ডাবল মার্ডারের আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবিতে মানববন্ধন
গাংনীতে ডাবল মার্ডারের আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবিতে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলার সানঘাট গ্রামে স্কুল শিক্ষক জাকিয়া ইলমা জাকিয়াসহ একই পরিবারের দুই জনকে হত্যাকান্ডের আসামি গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা এ মানববন্ধন করেন।

বক্তব্য রাখেন মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ ও নিহত স্কুল শিক্ষকের পরিবারের সদস্যরা।

গেল ১২ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সানঘাট গ্রামের মহিবুল আলম ওহিদ হামলা চালিয়ে তার ভাবি স্কুল শিক্ষক জাকিয়া ইলমা জাকিয়া এবং বোন জোসনা খাতুনকে হত্যা করে।

এই ঘটনায় জাকিয়ার স্বামী বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রধান আসামি মহিবুল ইসলাম ওহিদ গ্রেপ্তার হলেও বাকি দুই আসামি এখনো পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category