• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে কালব এর ১২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২
গাংনীতে কালব এর ১২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী কো -অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় গাংনী মহিলা ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে কালব এর উপজেলা শাখা সাধারণ সভার আয়োজন করে।

 

অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কালবএর সভাপতি খোরশেদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কালবএর ম্যানেজার সুজয় কুমার বসু, উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু, কাজিপুর কলেজের অধ্যক্ষ মোকাদ্দেসুর রহমান, গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ অনেকে।

 

বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরজ্জামান মনি। মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সংগঠনের টেজারার রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও কালব এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২০২১-২০২২ অর্থবছরের আয় ব্যয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে অতিথি ও লটারির মাধ্যমে ৭২ জন বিজয়ীকে পুরুস্কৃত করা হয়। সভায় সংগঠনের সদস্য ও সঞ্চয় বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category