• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

গাংনীতে এসএসসি পাশের সনদে শিক্ষক নিয়োগের অভিযোগ

বির্বতন প্রতিবেদক
Update : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষা শিক্ষক আক্তারুজ্জামান এসএসসি পাশের সনদ দিয়ে শিক্ষক হিসেবে নিয়োগ নেওয়ার অভিযোগ উঠেছে। প্রবাসী অবস্থায় এসএসসি পাশের সনদ দিয়ে নিয়োগ নিয়ে পরে ডিপ্লোমা করার কথা জানিয়েছেন নিজেই।

বুধবার (৩১ আগস্ট) সরেজমিনে জানা গেছে, আক্তারুজ্জামান গ্রামের রাজমিস্ত্রী কাজ করতেন। কোন রকম এসএসসি পাশ করেছেন। এর পরে আর লেখাপড়া করেন নি।প্রধান শিক্ষকের সহযোগীতায় তৎকালীন সভাপতি নিয়াত উল্লাহ্ সমন্বয়ে অর্থের বিনিময়ে নিয়োগ নিয়েছিলেন তিনি। আক্তারুজ্জামান কিছুদিন আগে গাংনীর কাজিপুর ডিগ্রি কলেজ থেকে (Open University) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাস করেছেন।

এ বিষয়ে আক্তারুজ্জামানের কাছে জানতে যাওয়া হলে তিনি জানান, আমি২০০১ সালে এসএসসি পাশ করেছি। এরপর অভাবে তাড়নায় প্রবাসে চলে যাই। আমার স্ত্রী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সভাপতি ও প্রধান শিক্ষকের সমন্বয়ে স্কুলে জমা দেন। ২০০৭ সালে প্রবাস থেকে ফিরে এসে কৃষি ডিপ্লোমা করি। কোন কলেজ থেকে কৃষি ডিপ্লোমা করেছেন বেলতে পারেননি। সকল কাগজপত্র প্রধান শিক্ষকের কাছে আছে বলে জানিয়েছেন।

প্রধান শিক্ষক সাইদুল হাসান বলেন, আমার জানামতে কাগজপত্র সবই ঠিক আছে। তবে নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য কাগজ দেখতে চাইলে তা তিনি দেখাতে পারেন নি।

গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার জানান, বিষয়টি আমি অবগত আছি। প্রতি বিদ্যালয়টি এমপিও হয়েছে। শিক্ষকদের সকল তথ্যাদি চাওয়া হচ্ছে। যদি তার কাগজপত্রে সমস্যা থাকে যাচাই-বাছাই বাদ দেওয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম জানান, উপযুক্ত তথ্য প্রমাণ পেলে ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্যঃসম্প্রতি হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এমপিও নিবন্ধিত হয়েছে। ওই কৃষি শিক্ষক আক্তারুজ্জামানে পিডিএস আইডি নং-১০১৪৭১১৮৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category