• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ার কুমারখালীতে প্রকাশ্যে যুবকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
Update : সোমবার, ১ আগস্ট, ২০২২

কুষ্টিয়ার কুমারখালীতে প্রকাশ্য দিবালোকে এক হত্যা মামলার আসামি সেলিম হোসেনকে(৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (১ আগষ্ট) সকাল ১১ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত সেলিম সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত সেকেন আলীর ছেলে। নিহত সেলিম একই এলাকার হুমায়ন মন্ডল (৪৪) হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, সেলিম একজন ভাটা শ্রমিক। প্রতিদিনের মতো আজও সকাল সাড়ে ৯ টার দিকে ভাটার কাজে যাচ্ছিলেন।

এসময় ওতপেতে থাকা প্রতিপক্ষের সাইদুল ইসলাম (৩৫), আসলাম হোসেন (৪০), রাজু আহমেদসহ (২৫) বেশ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। পথেই তার মৃত্যু হয়।

জানা গেছে, ২০২০ সালের ৬ মে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে চরপাড়া জামে মসজিদ থেকে তারাবির নামাজ আদায় করে বাড়ির ফেরার পথে হুমায়ন মন্ডলকে (৪৪) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

পরের দিন ৭ মে নিহতের ছোট ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে ৩৬ জনের নামে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৯। সেই মামলায় নিহত সেলিমকে আসামি করা হয়েছিল।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নিহত সেলিম একটি হত্যা মামলার আসামি ছিলো। প্রতিপক্ষরা আজ সকালে তাকে কুপিয়ে হত্যা করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category