• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কলকাতার প্রেক্ষাগৃহে বাংলাদেশের ‘হাওয়া’

বিনোদন ডেস্ক
Update : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
‘হাওয়া’
কলকাতার প্রেক্ষাগৃহে বাংলাদেশের ‘হাওয়া’

দেশে মুক্তির আগেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’।

সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছিল। দেশের দর্শক-অভিনেতা থেকে শুরু করে শিক্ষক, রাজনীতিবিদ সবাই এ সিনেমার প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।

এবার আলোচিত এ সিনেমাটি আগামী ১৬ ডিসেম্বর বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। মুক্তি উপলক্ষ্যে সেখানে শুরু হয়ে গেছে প্রস্তুতিমূলক কাজ।

হাওয়া সিনেমা মুক্তির আগে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে বসানো হচ্ছে সিনেমাটির কার্ড বোর্ড।

সিনেমার নির্বাহী প্রযোজক শিমুল বিশ্বাস জানান, মঙ্গলবার পুরো হল তালিকা পাওয়া যাবে। তবে এরই মধ্যে অনেক প্রেক্ষাগৃহে শোভা পাচ্ছে হাওয়া সিনেমার পোস্টার।

শিমুলের দেওয়া তথ্যানুযায়ী, শেওরাফুলির উদয়ন সিনেমা, সল্টলেকের আইনক্স সিটি সেন্টার, ব্যারাকপুরের আমলা সিনেমা, আইনক্স হাইল্যান্ড পার্ক, আইনক্স সাউথ সিটি মল, স্টার কলকাতা, সিনেপলিস অ্যাক্রোপলিস মলে সিনেমাটি প্রদর্শিত হবে।

সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’ সিনেমার গল্প। এর সঙ্গে কিছু মিথ ও রহস্যের মিশ্রণ।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

ভারতে হাওয়া সিনেমাটি পরিবেশন করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। ৩০ ডিসেম্বর থেকে সিনেমাটি বাণিজ্যিকভাবে প্রদর্শিত হবে ভারতের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category