• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

করলার তিতকুটে স্বাদ কমাবেন যে ৭ উপায়ে

জীবনযাপন ডেস্ক
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
করলার তিতকুটে স্বাদ কমাবেন যে ৭ উপায়ে
করলার তিতকুটে স্বাদ কমাবেন যে ৭ উপায়ে

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি রক্তের শর্করা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে করলা। সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত করলা পাতে রাখতে বলেন বিশেষজ্ঞরা। তবে করলার তিতকুটে স্বাদটাই যেন যত নষ্টের গোড়া! তিতা স্বাদের কারণে অনেকেই খেতে চান না এই সবজি। জেনে নিন সহজ কয়েকটি উপায়ে কীভাবে করলার তিতকুটে স্বাদ কমাবেন।

১. করলার বাইরের অংশে এবড়ো-থেবড়ো উঁচু অংশগুলো ছুরির সাহায্যে ফেলে দিন। কমে আসবে তিতাভাব।
২. একটি বড় পাত্রে আধা কাপ পানি, আধা কাপ ভিনেগার ও ২ টেবিল চামচ চিনি মেশান। করলা টুকরো করে এই দ্রবণে ডুবিয়ে রাখুন। ৩০ মিনিট পর উঠিয়ে কলের পানি দিয়ে ধুয়ে তারপর রান্না করুন।
৩. করলা টুকরো করে ডিপ ফ্রাই করতে পারেন তেলে। কমে আসবে তিতা স্বাদ।
৪. করলা লম্বালম্বি চিঁড়ে ভেতর থেকে বিচিগুলো ফেলে তারপর রান্না করুন। তিতকুটে স্বাদ কমে যাবে।
৫. ২/৩ কাপ পানির সঙ্গে ১ চা চামচ লবণ মিশিয়ে চুলায় বসান। ফুটে ওঠার আগ মুহূর্তে টুকরো করে রাখা করলা দিয়ে দিন। ২ মিনিট উচ্চতাপে ফুটিয়ে নামান। নামিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে ঢেলে দেবেন করলার টুকরা। এরপর ধুয়ে রান্না করুন।
৬. করলার বিচি ও খোসার উঁচু অংশ ফেলে চিঁড়ে নিন। লবণ মাখিয়ে ৩০ মিনিট রেখে এরপর রান্না করুন।
৭. রান্নার আগে এক ঘণ্টা দই দিয়ে ম্যারিনেট করে রাখুন করলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category