• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার যে কোন ষড়যন্ত্র আমরা প্রতিহত করব-মাসুদ অরুন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার যে কোন ষড়যন্ত্র আমরা প্রতিহত করব-মাসুদ অরুন
এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার যে কোন ষড়যন্ত্র আমরা প্রতিহত করব-মাসুদ অরুন

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস‍্য মাসুদ অরুন বলেন, আজকের এই বিশাল জনসুমদ্র প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ দুইবার জনতা সিপাহী স্বাধীন করেছিল। একবার ৭ই নভেম্বর জনতা এবং সিপাহীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল।

মাঝখানে অনেক সময় গিয়েছে। অনেক ধৈর্য ধরে ছিলাম। মেহেরপুরে পাঁচ হাজার আটশত মামলার আসামি। অনেক কষ্ট স্বীকার করেছি। আমাদের ২৭ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অনেক লড়াই করেছি, অনেক ষড়যন্ত্র হয়েছে। তারপরও আমরা বিশ্বাস করতাম যদি আমরা রুখে দাঁড়াতে বলি, ঘুরে দাঁড়াতে বলি আমার মানুষ ঘুরে দাঁড়াবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,প্রশাসনকে বলি মনে রাখবেন ৫ তারিখে জয় বাংলার দিন শেষ হয়ে গেছে। প্রথম জেলা প্রশাসন ডিসি সাহেবকে বলি জনগণের বিরুদ্ধে, গণঅভ্যুত্থানকে সহযোগিতার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে হাসিনা পাঠাতে সময় লেগেছে ৪৫ মিনিট আপনাকে অত সময় লাগবে না। পুলিশ প্রশাসনের ভাইদের বলি পরিপূর্ণ সহযোগিতা আমরা করেছি তিন মাস।

এসপি সাহেবের বারান্দায় আওয়ামী লীগ ঘোরাফেরা করবে তা হবে না। আওয়মী লীগ অপশক্তিকে যারা পৃষ্টপোষকতা করবেন আমি বলি আমার মানুষ যদি ঘিরে দাঁড়ায় গরমে মরে যাবেন। গুলি করা লাগবে না, অন্যভাবে মারা লাগবে না আমার মানুষ যদি ঘিরে দাঁড়ায় কামার, কুমার, জেলে, তাঁতী, ক্ষেতমুজুর, ছাত্রজনতা গরমে মারা যাবেন। বুঝে শুনে চলবেন। এই সরকার এসেছে রক্তের উপর দাঁড়িয়ে। এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার যে কোন ষড়যন্ত্র আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ।

সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহম্মেদ বিজন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন।

সমাবেশ শেষে মেহেরপুর কলেজ মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে সদর উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category