• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় ১০২ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
আলমডাঙ্গায় ১০২ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক
আলমডাঙ্গায় ১০২ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক

আলমডাঙ্গার চিৎলা গ্রামে মাদক বিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৪৩) নামের এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে বড়গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ চিৎলা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা মাদককারবারীকে আটক করে । আটকৃত ইয়াবা মাদককারবারী চিৎলা গ্রামের মৃত আফসার বিশ্বাসের ছেলে ।

তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে সাইফুল ইসলাম। দীর্ঘদিন পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে ইয়াবার রমরমা বেচাকেনা চালিয়ে আসছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার বড়গাংনী তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির উদ্দিন, এএসআই বাদশা আলমঙ্গীর সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদককারবারী সাইফুল ইসলামের বাড়ির ২য় তলার ডাইনিং রুম থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি সাইফুল ইসলাম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category