আজকের প্রশাসন ফ্যাসিস্ট আমলের নিয়ন্ত্রিত প্রশাসন- জাভেদ মাসুদ মিল্টন
সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা বিএনপির উদ্যোগে শহরের কলেজ মোড় থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওয়াপদা মোড়ে শেষ হয়। এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।