• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

আজকের প্রশাসন ফ্যাসিস্ট আমলের নিয়ন্ত্রিত প্রশাসন- জাভেদ মাসুদ মিল্টন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
আজকের প্রশাসন ফ্যাসিস্ট আমলের নিয়ন্ত্রিত প্রশাসন- জাভেদ মাসুদ মিল্টন
আজকের প্রশাসন ফ্যাসিস্ট আমলের নিয়ন্ত্রিত প্রশাসন- জাভেদ মাসুদ মিল্টন

আজকের যে পুলিশ প্রশাসন ও মাঠ প্রশাসন রয়েছে তারা ফ্যাসিস্ট আমলের দীর্ঘ সময়ের নিয়ন্ত্রিত প্রশাসন, এখনো তারা বুঝতে পারেনি তারা গণতান্ত্রিক দেশে তারেক রহমানের নেতৃত্বে চাকরি করছে, যার কারণে তারা বিএনপির মুখের ভাষা বুঝতে পারছে না।

বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গ‌‌ণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে জেলা বিএনপির সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। তিনি প্রশাসনের উদ্দেশ্যে আরও বলেন আপনারা কোন দলের কর্মকর্তা নয় আপনারা গণতান্ত্রিক সরকারের কর্মচারী। তাই ফ্যাসিস্ট কোন গোষ্ঠীকে সুবিধা দিবেন তা এই মুক্তিকামী জনতা কখনোই মেনে নেবে না।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা বিএনপির উদ্যোগে শহরের কলেজ মোড় থেকে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওয়াপদা মোড়ে শেষ হয়। এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category