• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা। থানায় অভিযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
ধর্ষণ
গাংনীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা

মেহেরপুরের গাংনীর কাজিপুরে দুই যুবকের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে।  বুধবার (২৪ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার ঘটনাটি ঘটে।

ঐ দুই যুবক কাজিপুর বর্ডার পাড়া গ্রামের বাবর আলীর ছেলে পিন্টু (২৪) ও একই পাড়ার লিয়াকত আলীর ছেলে আশিক (২২)।

এব্যাপারে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই গৃহবধু।

ওই গৃহবধুর অভিযোগ, বাড়ির পাশে তার গবাদি পশুর জন্য গ্যামা ঘাস কাটতে গেলে পিন্টু ও আশিক পেছন দিক থেকে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। এসময় চিৎকার দিলে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

কাজিপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক জানান, ঘটনার শিকার ওই নারী ঘটনাটি জানালে তাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। স্থানীয়ভাবে মীমাংসা করে সে যাত্রায় সে পার পেয়ে গেছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category