• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

চুয়াডাঙ্গায় ১২ কেজি রুপার গহনাসহ আটক-১

চুয়াডাঙ্গা প্রতিবেদক
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে  আনুমানিক ১২(কেজি) ভারতীয় রুপার তৈরি গহনাসহ টিপু মন্ডল নামের এক পাচারকারী আটক। শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জেলার দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের মাঠ থেকে তাকে আটক করা হয়।
দর্শনা থানার এসআই খান আঃ রহমান জানান, সঙ্গীয় ফোর্সসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মসজিদের কাছ থেকে গড়ের মাঠের সাত্তারের পেয়ারা বাগান সংলগ্ন পাকা রাস্তার উপর হতে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নাস্তিপুর গ্রামের লিটন মন্ডলের ছেলে টিপু মন্ডলের (২১) কাছ থেকে ১২ (বারো) কেজি ভারতীয় রুপার তৈরি গহনা উদ্ধার ও  ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় চোরাচালানের মামলা দিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category