দর্শনা থানার এসআই খান আঃ রহমান জানান, সঙ্গীয় ফোর্সসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মসজিদের কাছ থেকে গড়ের মাঠের সাত্তারের পেয়ারা বাগান সংলগ্ন পাকা রাস্তার উপর হতে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নাস্তিপুর গ্রামের লিটন মন্ডলের ছেলে টিপু মন্ডলের (২১) কাছ থেকে ১২ (বারো) কেজি ভারতীয় রুপার তৈরি গহনা উদ্ধার ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় চোরাচালানের মামলা দিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।