• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

সুকেশের থেকে অনেক বার বহুমূল্য ‘উপহার’ পেয়েছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

বন্ধুর দেওয়া উপহার গলার কাঁটা হলো জ্যাকলিনের। আগে থেকেই সন্দেহভাজনের তালিকায় ছিলেন, এবার ২১৫ কোটি টাকার তছরুপ মামলার চার্জশিটে নাম উঠে গেল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এই মামলার চার্জশিট জমা হয়েছিল আগেই।

অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসাবে জ্যাকলিনের নামও জুড়ে দিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় গণমাধ্যম জানায়, বুধবারই এই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হলো আদালতে। ইডির দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গেছে যে, জ্যাকলিন জানতেন সুকেশ অপরাধী। আর জেনেই যথেষ্ট সুযোগ-সুবিধা ভোগ করেছেন তিনি।

সুকেশের থেকে অনেক বার বহুমূল্য ‘উপহার’ পেয়েছেন অভিনেত্রী। ইডির জেরায় তা স্বীকারও করেন জ্যাকলিন। জ্যাকলিনকে এই মামলায় বেশ ক’বার জিজ্ঞাসাবাদ করে ইডি গোয়েন্দারা। তার দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেন আদালত।

ইডির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সুকেশের থেকে যে সব উপহার পেয়েছেন জ্যাকলিন, সব মিলিয়ে তার মূল্য ১০ কোটি টাকার কম নয়। এর মধ্যে দামি গাড়ি যেমন রয়েছে, রয়েছে ৫২ লাখ টাকা দামের ঘোড়া, ৯ লাখ টাকার পারশিয়ান বিড়াল। উপহারের তালিকায় রয়েছে গুচি, শ্যানেলের একাধিক ডিজাইনার ব্যাগ, গুচির জিমওয়্যার, লুই ভিতোঁর জুতো, দু’জোড়া হীরার কানের দুল, মূল্যবান পাথর বসানো ব্রেসলেট।

জ্যাকলিন ইডিকে জানান, উপহার পাওয়া মিনি কুপার গাড়িটি তিনি ফেরত দেন সুকেশকে। সব মিলিয়ে এখনও পর্যন্ত জ্যাকলিনের ৭ কোটি টাকার ওপর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category