মেহেরপুরে হেরোইন সেবনের অভিযোগ রুবেল হোসেন (২৫) নামের এক মাদকসেবীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বুধবার (৫ জুলাই) দুপুরে মেহেরপুর শহরের পেয়াদা পাড়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডিত রুবেল হোসেন মেহেরপুর শহরের মল্লিক পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানাগেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় দন্ডিতকে আটক করা হয়। রুবেল নিয়মিত হেরোইন সেবন করে এবং তা স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (৫)ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল হাশেম উপস্থিত ছিলেন।