• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ার গড়াই নদীতে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : সোমবার, ১২ জুন, ২০২৩
কুষ্টিয়ার গড়াই নদীতে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ
কুষ্টিয়ার গড়াই নদীতে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে তানভীর (২৩) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। সোমবার (১২ জুন) বিকেল পৌনে চারটার দিকে কুমারখালী উপজেলার গড়াই রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তানভীরের দুই বন্ধুও নদীতে নেমেছিলেন, তবে তাঁরা স্থানীয়দের সাহায্যে তীরে উঠতে পেরেছেন। নিখোঁজ তানভীরের বাড়ি বরগুনা জেলায়। এ ঘটনায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, কুমারখালীর উপজেলার নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১৩ জন ছাত্র একটি মাইক্রোবাসে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তাঁরা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। সেখান থেকে ঘুরে কুষ্টিয়ায় আসেন ফকির লালন শাহের মাজারে। এরপর বিকেলে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদীর রেলসেতুর নিচে নামেন ৫ বন্ধু। তাঁরা সাঁতরে গড়াই নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীরসহ তিনজন পানির স্রোতে তলিয়ে যান। এরপর স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করা গেলেও তানভীরকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, ১৩ শিক্ষার্থীর একজন নিখোঁজ হয়েছেন। খুলনা থেকে ডুবুরির একটি দল পৌঁছেছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category