• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! আদালতে মামলা, তদন্তের নির্দেশ

মেহেরপুরে মাহিন হত্যা মামলায় ১০ বছর কারাদণ্ড

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
মেহেরপুরে মাহিন হত্যা মামলায় ১০ বছর কারাদণ্ড
মেহেরপুরে মাহিন হত্যা মামলায় ১০ বছর কারাদণ্ড

ক্রিকেট ব্যাটের আঘাতে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মাহিন (১৩) হত্যা মামলার আসামি হাজ্জাজ বিন মানিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের জেল এর আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার (৩০ মে) দুপুরে মেহেরপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডিত হাজ্জাজ বিন মানিক আদালতে উপস্থিত ছিলেন। আদালতের আদেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। রায়ে অপর আসামি দণ্ডিত মানিকের মা হীরাজানকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।
জানা গেছে, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারী বিকেলে খোকসা গ্রামে ক্রিকেট খেলছিল কিছু যুবক। তাদের সাথে ছিল শিশু মাহিন। খেলার এক পর্যায়ে মাহিনের ব্যাটে দৈবক্রমে আঘাত লাগে মানিকের গায়ে। মানিক তখন রাগান্বিত হয়ে ব্যাট কেড়ে নিয়ে শিশু মাহিনের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসার সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়।
এদিকে নিহতের মামা মাহবুব হোসেন ওই সময় সদর থানায় হাজ্জাজ বিন মানিককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয় সদর থানা পুলিশ। অবশ্য চার্জশিটে নারাজী দিয়ে বাদির পক্ষ থেকে দাবি করা হয় এ হত্যাকাণ্ডের সাথে মানিকের মা হীরাজান জড়িত। বাদির দাবির প্রেক্ষিতে পরবর্তীতে এ মামলায় হীরাজানকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে হীরাজানকে বেকসুর খালাস দেওয়া হয়।
এ মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category