• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২২ মে, ২০২৩
মেহেরপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মেহেরপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর ইসলাম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যেকোন পরিস্থিতিতে মেহেরপুর জেলা যুবলীগ সব সময় মাঠে ঢাল হিসেবে উপস্থিত থাকবে। জননেত্রী শেখ হাসিনাকে যারা প্রকাশ্যে হত্যা করার হুমকি যারা দেয় তারা কোন সময় দেশের ভালো চায় না। বিএনপির কোন ষড়যন্ত্র করার চেষ্টা করলে যুবলীগ কখনো থেমে থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category