• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

তিন স্বাদে আলুর চপ

জীবনযাপন ডেস্ক
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
তিন স্বাদে আলুর চপ
তিন স্বাদে আলুর চপ

ইফতার আয়োজনে কয়েকটি ভিন্ন স্বাদের আলুর চপ পরিবেশন করতে পারেন। এজন্য প্রথমে আলুর একটি বেইজ তৈরি করে নিন।

এজন্য ৫টি সেদ্ধ আলু ভালো করে চটকে নিন। চুলায় তেল গরম করে আধা কাপ পেঁয়াজ ভেজে নিন বাদামি করে। চটকে নেওয়া আলু, স্বাদ মতো কাঁচা মরিচ, চিলি ফ্লেকস, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নিন। দুই থেকে তিন মিনিট ভাজবেন। সমান তিনভাগে ভাগ করুন এই আলুর মিশ্রণ। এটা দিয়েই তিন স্বাদে আলুর চপ তৈরি করা যাবে। দুটি ভাগ উঠিয়ে এক ভাগ রেখে দিন প্যানে।

১। প্যানে থাকা আলুর মিশ্রণে রান্না করা গরুর মাংস বা মুরগির মাংসের কুচি দিন। ভাজা জিরার গুঁড়া ও আদা কুচি দিয়ে নাড়ুন। নেড়েচেড়ে নামিয়ে নিন।

২। প্যানে উঠিয়ে রাখা আলুর মিশ্রণ নিয়ে চাট মসলা, ধনিয়া পাতা কুচি ও গ্রেট করা সেদ্ধ ডিম মেশান। ২ থেকে ৩ মিনিট ভাজুন। এরপর নামিয়ে নিন।

৩। শেষ অংশ নিয়ে নিন প্যানে। এর সঙ্গে মেশান পনির কুচি। পনির গলে গেলে নামিয়ে নিন।

এবার সবগুলো অংশ থেকে অল্প অল্প করে আলুর মিশ্রণ হাতে নিয়ে পছন্দ মতো আকৃতির চপ তৈরি করুন। এগুলো ফ্রোজেন করতে চাইলে মুখবন্ধ বাটিতে রেখে নিন। তবে পলিথিন বসিয়ে নেবেন মাঝে যদি একটির উপর আরেকটি রাখতে চান। ২ সপ্তাহ পর্যন্ত ডিপ ফ্রিজে ভালো থাকবে এই চপ।

ভাজার আগে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন এবং ৭ থেকে ৮ মিনিট নরমাল ফ্রিজে রাখুন।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category