• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত

ঠান্ডা-কাশি সারাবে তুলসী

জীবনযাপন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
ঠান্ডা-কাশি সারাবে তুলসী
ঠান্ডা-কাশি সারাবে তুলসী

মধু ও তুলসী পাতা ঠান্ডা-কাশির অস্বস্তি দূর করতে পারে। পার্শ্বপ্রতিক্রিয়াহীন এই ভেষজ শিশুদের ঠান্ডা সারাতেও বেশ কাজে আসে। এছাড়াও নানা উপকারিতা রয়েছে ঔষধি গুণ সম্পন্ন তুলসী পাতার। জেনে নিন সেগুলো কী কী।

  • প্রাগৈতিহাসিক কাল থেকেই ঠান্ডা, কাশি সারাতে ব্যবহৃত হয়ে আসছে তুলসী পাতা। তুলসী পাতা ও মধু একসাথে নিয়মিত কয়েকদিন খেলে ঠান্ডা কিংবা কাশি সেরে যায় খুব সহজেই।
  • শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধে রয়েছে তুলসী পাতার ভূমিকা। এই ভেষজে রয়েছে লিনোলেয়িক অ্যাসিড যা আমাদের শ্বাসতন্ত্রের জন্য খুবই উপকারী। এছাড়া এই অ্যাসিড ত্বকের জন্য দারুণ উপকারী।
  • যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের জন্য দারুণ একটি টোটকা হলো ‍তুলসী পাউডার। তুলসী পাউডারের সঙ্গে নিম অথবা হলুদের গুঁড়া মিশিয়ে ব্যবহার করুন।
  • ক্লিনিং ও ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে কাজ করে তুলসী। এতে উপস্থিত নানা ধরনের ফাইটোকেমিক্যালস ও অ্যান্টি-অক্সিডেন্টস মূলত এই ভূমিকা পালন করে থাকে।
  • তুলসী চা পান করলে দূর হবে ক্লান্তি। এছাড়া এই চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
  • প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি রয়েছে তুলসী পাতায়। আমাদের সুস্থতার জন্য আবশ্যক এসব ভিটামিন।
  • তুলসীতে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিডেন্টস ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে।

লেখক: শিক্ষার্থী, ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category