• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

পুরনো মশারি কাজে লাগানোর ৫ উপায়

জীবনযাপন ডেস্ক:
Update : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
পুরনো মশারি কাজে লাগানোর ৫ উপায়
পুরনো মশারি কাজে লাগানোর ৫ উপায়

মশারিতে বেশ কিছু ছিদ্র দেখা দিয়েছে বলে সেটা বাতিল করেছেন? ফেলে না দিয়ে পুরনো এই মশারি গৃহস্থালি নানা কাজে লাগাতে পারেন। জেনে নিন কীভাবে কাজে লাগাবেন।

১। একটি কাঠের চামচের উপর লম্বালম্বি একটি মোটা সুতা রাখুন। এর উপরে কয়েক প্যাঁচে লম্বা টুকরো করা মশারি পেঁচিয়ে দুইদিক থেকে সুতা টেনে বেঁধে ফেলুন। কাঁচি দিয়ে সামনের অংশ কেটে ফুলের মতো আকৃতি করে সুতা টেনে বেঁধে নিন। এটা ব্যবহার করুন গোসলের সময় ত্বক পরিষ্কার করতে।

২। মশারি কয়েক লেয়ারে ভাঁজ করে নিন। মাজুনির মতো আকৃতি করে সুঁই-সুতা দিয়ে সেলাই করে নিন চারপাশ। এটিতে ডিশ ওয়াশিং সোপ লাগিয়ে কাচের বাসন পরিষ্কার করুন।

৩। মশারি কেটে ৫ থেকে ৬ লেয়ার করে নিন। পাপোশের আকৃতি করে চারপাশে সুতি কাপড় দিয়ে পট্টি লাগিয়ে নিন। এটি ঘরে ব্যবহার করুন পাপোশ হিসেবে।

৪। পর্দার আকৃতি করে কেটে নিন মশারি। উপরে মোটা করে সুতি কাপড়ের পট্টি লাগিয়ে নিন। ভারি পর্দার নিচে এটি ব্যবহার করতে পারেন নেটের পর্দা হিসেবে।

৫। একদম চিকন ও লম্বা করে মশারি কেটে আঙুলে পেঁচিয়ে নিন। মাঝ বরাবর কেটে পেছনের অংশ গিঁট দিয়ে বানিয়ে ফেলুন ফুল। কয়েকটি রঙের ফুল দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর নানা সামগ্রী বা উইন্ড চাইম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category