• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

নতুন বছরে সংসদের ২১তম অধিবেশন শুরু আজ

বিবর্তন বাংলা ডেস্ক
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
অধিবেশন শুরু আজ
নতুন বছরে সংসদের ২১তম অধিবেশন শুরু আজ

নতুন বছরে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় শুরু হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এদিন বিকাল ৩টায় স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যোপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতাসহ কমিটির সদস্যরা।

এই সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে।

সরকারি দল আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে এই অধিবেশনে। এ ছাড়া খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন তিনি।

এর আগে সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়েছিল গত ৬ নভেম্বর। ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category