• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ফুলকপির কোরমা রাঁধবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
ফুলকপির কোরমা রাঁধবেন যেভাবে
ফুলকপির কোরমা রাঁধবেন যেভাবে

শীতের সবজির মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি। ফুলকপি দিয়ে মজাদার কোরমা রান্না করে ফেলতে পারেন। সাদা পোলাওয়ের সঙ্গে কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন ফুলকপির কোরমা। জেনে নিন রেসিপি।

চুলায় পানি গরম করুন। বলক আসার আগেই ৫০০ গ্রাম ফুলকপির টুকরো দিয়ে দিন। ১ চা চামচ লবণ ছিটিয়ে দিন। বলক চলে আসার সঙ্গে সঙ্গে জ্বাল কমিয়ে দিন। কয়েক মিনিট রেখে এরপর নামিয়ে ছেঁকে নিন। ফুলকপি সেদ্ধ করা যাবে না, কেবল ভাপিয়ে নিতে হবে।

১০টি কাজুবাদাম, আধা বাটি পেঁয়াজ বেরেস্তা ও দুটি কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ৩ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে আধা চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ শুকান মরিচের গুঁড়া ও আধা চা চামচ ধনিয়ার গুঁড়া মিশিয়ে নিন।

চুলায় তেল গরম করে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো হালকা করে ভেজে নিন। একই তেলে মসলা মেশানো দই ও ব্লেন্ড করে রাখা মিশ্রণটি দিয়ে দিন। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন মসলা। স্বাদ মতো লবণ দিয়ে দিন। তেল ভেসে উঠলে ভেজে রাখা ফুলকপির টুকরো ও খানিকটা পানি দিয়ে ঢেকে দিন প্যান। ১০ মিনিট রান্না করুন। এরপর আধা চা চামচ গরম মসলার গুঁড়া ও সামান্য চিনি ছিটিয়ে দিন। নেড়েচেড়ে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন কয়েকটা। এতে চমৎকার ঘ্রাণ আসবে রান্নায়। ১ চা চামচ ঘি ছিটিয়ে ঢেকে রাখুন এক মিনিট। নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category