• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে গাঁজাসহ গ্রেফতার-২

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
মেহেরপুরে গাঁজাসহ গ্রেফতার-২
মেহেরপুরে গাঁজাসহ গ্রেফতার-২

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ হাসেম আলী(২৮) ও তুষার (২৫) নামের ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেহ তল্লাশী করে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর কাথুলী সড়ক থেকে হাসেম আলী ও তুষারকে গ্রেফতার করা হয়। হাসেম আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আকবর হোসেনের ছেলে এবং তুষার একই গ্রামের আজিল উদ্দিনের ছেলে।

জানা গেছে, মেহেরপুর ডিবি’র অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে এসআই জুম্মান , এএসআই এম মাসুদ ,সঙ্গীয় ফোর্সসহ মেহেরপুর কাথুলী সড়কের জামান এন্টারপ্রাইজের সামনে থেকে হাসেম আলী ও তুষারকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category