• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাসপাতালে চিকিৎসক লাঞ্চিতের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন জিয়া সাইবার ফোর্সের মেহেরপুর জেলা সভাপতি তপন, সম্পাদক রাজন গাংনীতে সবজি ব‍্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই মেহেরপুর হাসপাতালে চিকিৎসককে লাঞ্চিত করার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার মেহেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন কুষ্টিয়া জেলা কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ গাংনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত গাংনীতে ভুয়া লাইসেন্স দিয়ে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ চেষ্টার অভিযোগ

জিয়া সাইবার ফোর্সের মেহেরপুর জেলা সভাপতি তপন, সম্পাদক রাজন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জিয়া সাইবার ফোর্সের মেহেরপুর জেলা সভাপতি তপন, সম্পাদক রাজন
জিয়া সাইবার ফোর্সের মেহেরপুর জেলা সভাপতি তপন, সম্পাদক রাজন

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহষ্পতিবার (২৬ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে পারভেজ পাভেল (তপন) সভাপতি এবং শেখ রাশিদুল ইসলাম (রাজন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কমিটিতে মোঃ খোরশেদ আলম (দুঃখু) সিনিয়র সহ-সভাপতি, কামরুল ইসলাম, সাইদুর রহমান (সাবু), অ্যাডভোকেট পাভেল, বায়েজিদ ও মুন্না আহম্মেদ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নাঈমুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মারুফ আহম্মেদ, আসলাম আলী, সাজেদুর রহমান (সবুজ), মিজানুর রহমান (তোতা) ও রাশেদ খান যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

এছাড়া তৌফিকুল ইসলাম মিঠুন সাংগঠনিক সম্পাদক, শামিম রেজা সহ-সাংগঠনিক সম্পাদক, আরিফুল ইসলাম রবিউল প্রচার সম্পাদক, আকাশ মল্লিক সহ-প্রচার সম্পাদক, সোহেল রানা (গাংনী) দপ্তর সম্পাদক এবং সিহাব উদ্দিন সহ-দপ্তর সম্পাদক হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইমরান হোসেন, সঞ্জয় মন্ডল, সাগর আলি, মোঃ মিলন, রাব্বি, হাবিবুর রহমান বকুল, সোহেল রানা, সজিব আহম্মেদ, আনোয়ার, আবুল কালাম বেল্টু ও আরবাজ খাঁন।

কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব আশিক বিন আউয়াল খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক স্কোয়াড্রন লিডার (অব.) ওয়াহিদ-উন-নবী কমিটির অনুমোদন দেন।

একই সঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে মেহেরপুর জেলার অধীনস্থ শাখাগুলোর কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category