• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে সবজি ব‍্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই মেহেরপুর হাসপাতালে চিকিৎসককে লাঞ্চিত করার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার মেহেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন কুষ্টিয়া জেলা কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ গাংনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত গাংনীতে ভুয়া লাইসেন্স দিয়ে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ চেষ্টার অভিযোগ গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট

গাংনীতে সবজি ব‍্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
গাংনীতে সবজি ব‍্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
গাংনীতে সবজি ব‍্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সবজি ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় ছিনতাইকারীদের হামলায় ইন্তাজুল হক (৪৫) নামে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাংনীর টেংরামারী-মাইলমারী সড়কের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। আহত ইন্তাজুল হক উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইসহাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্তাজুল হক তেঁতুলবাড়িয়া এলাকায় কাঁচামাল বিক্রির টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে টেংরামারী মাঠ ও মাইলমারী মাঠের মাঝামাঝি পৌঁছালে দুই অজ্ঞাত ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাঁকে জিম্মি করে তার কাছে থাকা ৪ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে আঘাত করে পালিয়ে যায় তারা। এতে তাঁর মাথা ও হাতে আঘাত লাগে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করাসহ ও আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category