• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভুয়া লাইসেন্স দিয়ে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ চেষ্টার অভিযোগ গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

গাংনীতে ভুয়া লাইসেন্স দিয়ে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ চেষ্টার অভিযোগ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
গাংনীতে ভুয়া লাইসেন্স দিয়ে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ চেষ্টার অভিযোগ
গাংনীতে ভুয়া লাইসেন্স দিয়ে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ চেষ্টার অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার কুচুইখালী গ্রামে ভুয়া লাইসেন্স দিয়ে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ধানখোলা ইউনিয়নের কুচুইখালী গ্রামের মাঠে এমনই অভিযোগ করে প্রকৃত সেচ পাম্পের লাসেন্সধারী কৃষক ইসরাফিল হক।

ভুক্তভোগী কৃষকের অভিযোগ, সেচ পাম্পের ভুয়া লাইসেন্স দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে আমাদের অভিযোগের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তে তা ভুয়া প্রমাণ হলেও আবারও একই ব্যক্তিকে লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

অভিযোগকারী ইসরাফিল হক জানান, কুচুইখালী মৌজার ২৬১ নম্বর দাগে সেচ লাইসেন্স পাওয়ার জন্য তিনি ২৮/০৭/২০২৪ ইং তারিখে সেচ কমিটি বরাবর আবেদন করেন। এরপর অবৈধভাবে একই এলাকার ইনফারুল ইসলাম জাল লাইসেন্সের ভিত্তিতে ০৫/০৭/২০২৫ ইং তারিখে পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য আসে। বিষয়টি জানতে পেরে ০৭/০৭/২০২৫ ইং তারিখে তিনি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ স্থগিত রাখা হয়। পরে ১৩/১০/২০২৫ ইং তারিখে সেচ কমিটির মিটিংয়ে তদন্তের সিদ্ধান্ত হয়। গত ০৪/১২/২০২৫ ইং তারিখে মাঠে বিএডিসি, পল্লী বিদ্যুৎ ও উপজেলা কৃষি অফিস তদন্তে আসেন। তদন্তের মাধ্যমে ২৬/০৪/২০২৬ ইং তারিখে সেচ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয় ইনফারুল ইসলামের সেচ লাইসেন্স জালিয়াতি করায় সেচ সংযোগটি প্রদান করা সম্ভব নয়। তবে ১৫/১০/২০২৬ ইং তারিখের মিটিংয়ে ইসরাফিল হক লাইসেন্স প্রাপ্ত হন। যার লাইসেন্স নম্বর-১০৫৩। বিগত উপজেলা নির্বাহী অফিসার ইনফারুলের সেচ লাইসেন্স জালিয়াতি করায় সংযোগ দেওয়া সম্ভব নয় বলে সিদ্ধান্ত দিয়েছেন। কিন্তু গাংনী উপজেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী, গাংনী ইউনিট প্রধান কর্মকর্তা আশরাফ জালিয়াত ব্যক্তিকে পুনরায় লাইসেন্স দিবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।

তিনি আরও বলেন, ইনফারুলের ২৫৫ দাগে কোনো জমির মালিকানা নেই। এবং তার বোরিং স্থান থেকে ইনফারুলের বোরিং স্থানের দূরত্ব ৫০০ ফুট। ৫০০ ফুট দূরত্ব বা জমির মালিকানা বিহীন কোনো ব্যক্তিকে আইনগত ভাবে কোনো লাইসেন্স প্রদান করতে পারেনা বিএডিসি সেচ কমিটি।

এবিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর ক্ষুদ্রসেচ কার্যক্রমের গাংনী উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, বৈধ লাইসেন্স ছাড়া লাইন সংযোগ দেওয়া সম্ভব না। ইনফারুলের ভুয়া লাইসেন্সের আবেদনে লাইন নির্মাণ করেছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি। পরবর্তী লাইসেন্স নিয়ে যদি দুরত্ব বজায় রেখে লাইন নির্মাণ করলে কোন সমস্যা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category