• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুর হাসপাতালে চিকিৎসককে লাঞ্চিত করার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার মেহেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন কুষ্টিয়া জেলা কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণ গাংনীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত গাংনীতে ভুয়া লাইসেন্স দিয়ে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ চেষ্টার অভিযোগ গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার

মেহেরপুর হাসপাতালে চিকিৎসককে লাঞ্চিত করার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
মেহেরপুর হাসপাতালে চিকিৎসককে লাঞ্চিত করার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
মেহেরপুর হাসপাতালে চিকিৎসককে লাঞ্চিত করার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে হাসপাতালের আইসিইউ বিভাগে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রকিবুল হাসান রিপন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ভাই ও মুক্তিযোদ্ধা আহম্মদ আলী টেকনিক্যাল অ্যন্ড বিএম কলেজের মানবসম্পদ ট্রেডের সহকারী অধ্যাপক।

আইসিইউ বিভাগে একটি বেড নেওয়াকে কেন্দ্র করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ তোলেন ডাঃ মাহাবুবুর রহমান।

আইসিইউ বিভাগের চিকিৎসক ডাঃ মাহাবুবুর রহমান জানান, সকালে পুরুষ ওয়ার্ডের কেবিনে ভর্তি হওয়া এক রোগী নিয়ে আসেন রকিবুল হাসান রিপন। এ সময় আইসিইউ বিভাগে একটি শয্যার জন্য বার বার অনুরোধ করেন। কিন্তু আইসিইউ বিভাগের কোন শয্যা খালি ছিলো না। কিন্তু একজন রোগীকে অন্য বিভাগে দিয়ে ঐ রোগীটিকে শয্যা দেওয়ার কথা বলেন রিপন।

রোগী খালি করে কোনভাবেই শয্যা দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি। তবুও বার বার অনুরোধ করাতে বিরক্ত হয়ে কচলা কচলি না করার অহ্বান জানান তিনি। পরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন রিপন। ঘটনার এক পর্যায়ে তার দিকে মারার জন্য তেড়ে আসেন রিপন। দরজা পার হয়ে ভিতরে প্রবেশের চেষ্টাও করেন। আইসিইউ বিভাগে থাকা রোগীর লোকজন দরজা বন্ধ করে দেন। এতে উত্তেজনা ছড়ায় হাসপাতালে।

রকিবুল ইসলাম রিপন জানান, তিনি শয্যার জন্য বার বার অনুরোধ করেছেন। তবে চিকিৎসকের মুখে কচলাকচলি শব্দের কথায় আপত্তি জানান তিনি। এ সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন। গালিগালাজের কথা স্বীকার করলেও শারীরিকভাবে লাঞ্চিতের বিষয়টি অস্বীকার করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category