• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতার চেষ্টা ব্যর্থ, পুলিশের হাতে আটক ২ কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা মেহেরপুর সীমান্তে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ১, উদ্ধার ৩০ বোতল মদ মেহেরপুরে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিএনপির তিন নেতার বাড়ির গেট থেকে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  গাংনীর বামুন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা
দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ১২ টা ১৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম জ্যোতি লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ তিনি আরও লেখেন, এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।

নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category