• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতার চেষ্টা ব্যর্থ, পুলিশের হাতে আটক ২ কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা মেহেরপুর সীমান্তে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ১, উদ্ধার ৩০ বোতল মদ মেহেরপুরে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিএনপির তিন নেতার বাড়ির গেট থেকে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  গাংনীর বামুন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন কুষ্টিয়া শহর ছাত্রদলের নেতা সংগ্রাম হোসেন (২৬), ছাত্রদল নেতা সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সুমন (২৪), তানভীর (২৫), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাদের (২৪), ছাত্রদল নেতা আপন (২৪), আকাশ শাহরিয়ার জয় (২৩) ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল (২২)।

এজাহারে বলা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের ২ নম্বর গেটের পাশে মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করার চেষ্টা করা হয়।

এসময় অভিযুক্তরা আরও ৩০ থেকে ৪০ জনকে সঙ্গে নিয়ে পুলিশের সদস্যদের ঘিরে ধরেন। তারা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মারধর এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশের অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হামলায় আহতরা হলেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জনি ও জিহাদ এবং কনস্টেবল ইমরান।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা মাদক উদ্ধারে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category