• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে এসআরবি’র অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ যুবক আটক গাংনী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ পাচারকারী আটক মেহেরপুরে নজর কেড়েছে ইজিবাইকের ভ্রাম্যমাণ বিরিয়ানি হাউজ গাংনীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহবান বিশিষ্টজনদের অতীতের শাসকদের পরিণতি থেকে শিক্ষা না নিলে তাদেরও একই পরিণতি হবে-তাজ উদ্দীন খান গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা মেহেরপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কা থেকে বাঁচতে ইজিবাইক খাদে, চালকসহ আহত ৪ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা গাংনীতে বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচীর উদ্বোধন

গাংনীতে এসআরবি’র অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ যুবক আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
গাংনীতে এসআরবি’র অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ যুবক আটক
গাংনীতে এসআরবি’র অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ যুবক আটক

মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ রনি মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাংনী উপজেলার আমতৈল ঈদগাহপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে এসআরবি-১২-এর অধীন সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে।

এসময় তার কাছে থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা। আটক রনি উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর মসজিদপাড়া এলাকার আব্বাস মিয়ার ছেলে।

এসআরবি-১২-এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারির ১০(ক) ধারায় গাংনী থানায় মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category