• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে অনলাইন জুয়ায় জড়িত বলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
গাংনীতে অনলাইন জুয়ায় জড়িত বলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাংনীতে অনলাইন জুয়ায় জড়িত বলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সম্প্রতি একটি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ও পরিবারকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুরের গাংনীর গাড়াডোব গ্রামের হাসেম আলীর ছেলে সুজন আলী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজন আলী বলেন, আমাকে অনলাইন জুয়ায় জড়িত থাকা ও বসতবাড়ি নির্মাণ নিয়ে সম্প্রতিক সময়ে বিভ্রন্তিকর তথ্য প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। সাংবাদিক স্বপন সাহেব আমার বাবাকে দিনমজুর বলেছেন। তিনি হয়তো জানেন না, আমার বাবার পৈত্রিক ও নিজের সম্পত্তি রয়েছে। আমার বাবা ২০১০ সালের আগেই প্রায় ৮/১০ বিঘা জমি ক্রয় করেছেন। আমাদের বাড়ির জমিও বাপ-দাদার পৈত্রিক সম্পদ।

তিনি আরও বলেন, বাবার কষ্টার্জিত উপার্জন এবং নানার বাড়ি এলাকা বামন্দিতে থাকা জমি বিক্রির টাকা দিয়েই মূলত বাড়িটি নির্মাণ করা হয়েছে। তাই বাড়ি নির্মাণের সাথে অবৈধ কর্মকাণ্ডের সংযোগ নেই।

নিজের পেশা সম্পর্কে সুজন আলী জানান, তিনি ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি এবং পড়াশোনা শেষে একটি আইটি ফার্মে চাকরি করতেন। করোনা মহামারিতে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে গ্রামে ফিরে আসি এবং ছোট পরিসরে গরু ও পোল্ট্রি খামার গড়ে তোলা হয়, পাশাপাশি বাবার কৃষিকাজে সহযোগিতা করছেন।

জুয়া সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমার নামে অনলাইন জুয়া বা এ-সংক্রান্ত কোনো মামলা নেই। কেউ যদি এমন কোনো অভিযোগের কথা বলে থাকেন, তাহলে তার প্রমাণ প্রকাশের দাবি জানাচ্ছি।

সংবাদ প্রকাশের নীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার প্রশ্ন, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা বা নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত দিয়ে সংবাদ প্রকাশ করা কতটা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে পড়ে? সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে কি না, সেটিও পরিষ্কার করা প্রয়োজন।

এ ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করে সুজন বলেন, তার চাচাতো ভাই স্থানীয় ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ঘোষণা দেওয়ার পর থেকেই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। সাংবাদিক স্বপনের বাড়িও গাড়াডোবে এবং তিনি নিজেও একটি রাজনৈতিক দলের সদস্য, তাই পরিকল্পিতভাবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার ও তার পরিবারের সম্মানহানি করা হচ্ছে।

তার দাবি প্রকাশিত সংবাদের তথ্যের উৎস ও প্রমাণ জনসম্মুখে আনা হোক। সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়ে নিরপেক্ষ তদন্ত করা হোক। অভিযোগ সত্য প্রমাণিত হলে তিনি আইনানুগ ব্যবস্থা মেনে নেবেন, মিথ্যা হলে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

তিনি আরো দাবি করে বলেন আমি কারও বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা চাই না। আমি শুধু সত্য, ন্যায়বিচার ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করি। এবং এর আগেও ২০২৫ সালের ডিসেম্বর মাসে সাংবাদিক স্বপন আমার বাসায় মাইক্রোবাসে তিন জনকে পাঠায় এবং  আমার পরিবার অবৈধ পন্থায় অর্থ ইনকাম করে এবং অনলাইন জুয়ার সঙ্গে সংযুক্ত  এমন কথা বলে ৫০ হাজার  টাকা দাবি করে এসময় আমাদের পরিবারের লোকজন ও গ্রামবাসীরা স্বপনসহ মাইক্রোবাসে আসা তিন জনকে আটকে রাখি।  এবং স্বপনকে জানানো হয় আমার পরিবার অবৈধ পন্থায় অর্থ ইনকাম করে ও আমি জুয়ার সাথে সংযুক্ত এটা প্রমাণ করে এখান থেকে যেতে হবে সে সময় স্বপন কোন কিছু প্রমাণ না করেই   সুকৌশলে পালিয়ে যায়। এছাড়াও স্বপন মাদকের সাথে সংযুক্ত বলে দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category