তিনি আরও বলেন, বাবার কষ্টার্জিত উপার্জন এবং নানার বাড়ি এলাকা বামন্দিতে থাকা জমি বিক্রির টাকা দিয়েই মূলত বাড়িটি নির্মাণ করা হয়েছে। তাই বাড়ি নির্মাণের সাথে অবৈধ কর্মকাণ্ডের সংযোগ নেই।
নিজের পেশা সম্পর্কে সুজন আলী জানান, তিনি ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি এবং পড়াশোনা শেষে একটি আইটি ফার্মে চাকরি করতেন। করোনা মহামারিতে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে গ্রামে ফিরে আসি এবং ছোট পরিসরে গরু ও পোল্ট্রি খামার গড়ে তোলা হয়, পাশাপাশি বাবার কৃষিকাজে সহযোগিতা করছেন।
জুয়া সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমার নামে অনলাইন জুয়া বা এ-সংক্রান্ত কোনো মামলা নেই। কেউ যদি এমন কোনো অভিযোগের কথা বলে থাকেন, তাহলে তার প্রমাণ প্রকাশের দাবি জানাচ্ছি।
সংবাদ প্রকাশের নীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার প্রশ্ন, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা বা নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত দিয়ে সংবাদ প্রকাশ করা কতটা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে পড়ে? সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে কি না, সেটিও পরিষ্কার করা প্রয়োজন।
এ ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করে সুজন বলেন, তার চাচাতো ভাই স্থানীয় ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ঘোষণা দেওয়ার পর থেকেই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। সাংবাদিক স্বপনের বাড়িও গাড়াডোবে এবং তিনি নিজেও একটি রাজনৈতিক দলের সদস্য, তাই পরিকল্পিতভাবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার ও তার পরিবারের সম্মানহানি করা হচ্ছে।
তার দাবি প্রকাশিত সংবাদের তথ্যের উৎস ও প্রমাণ জনসম্মুখে আনা হোক। সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়ে নিরপেক্ষ তদন্ত করা হোক। অভিযোগ সত্য প্রমাণিত হলে তিনি আইনানুগ ব্যবস্থা মেনে নেবেন, মিথ্যা হলে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার দায় সংশ্লিষ্টদের নিতে হবে।