• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

দেশের সংকটে জিয়া পরিবারই জীবন বাজি রেখে জনগণের পাশে দাড়িয়েছে: জাভেদ মাসুদ মিল্টন

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
দেশের সংকটে জিয়া পরিবারই জীবন বাজি রেখে জনগণের পাশে দাড়িয়েছে: জাভেদ মাসুদ মিল্টন
দেশের সংকটে জিয়া পরিবারই জীবন বাজি রেখে জনগণের পাশে দাড়িয়েছে: জাভেদ মাসুদ মিল্টন

যখনই এই দেশ-জাতী সংকটে পড়েছে তখনই একমাত্র এই জিয়া পরিবারই জীবন বাজি রেখে জনগণের পাশে দাড়িয়েছে। স্বৈরশাসক এরশাদের হাত থেকেও দেশ ও জনগণকে রক্ষা করেছিলেন বেগম খালেদা জিয়া। শুক্রবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব। এসময় জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডাম সুমন সুমন, উপজেলা বিএনপি নেত্রী ফরিদা পারভীন, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হকসহ উপজেলা, ইউনিয়ন, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category