
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব। এসময় জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডাম সুমন সুমন, উপজেলা বিএনপি নেত্রী ফরিদা পারভীন, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হকসহ উপজেলা, ইউনিয়ন, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।