মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই “পুনর্জাগরণ” উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহষ্পতিবার বিদ্যালয়ে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
ভবরপাড়া মডেল সরকারি প্রাথমিক আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল। বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার সামসুজ্জোহা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক। এসময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও জাগ্রত হবে বলে আশাবাদী।