• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গাংনীর এক মায়ের করুণ মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গাংনীর এক মায়ের করুণ মৃত্যু
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গাংনীর এক মায়ের করুণ মৃত্যু

রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মেহেরপুরের গাংনীর মেয়ে রজনী।

বিমান বিধ্বংস হওয়ার পর শিশু কন্যাকে বাঁচাতে শ্রেণী কক্ষের দিকে ছুটে গিয়েছিলেন তিনি। তার আগেই তার কন্যা শিশু স্কুলের বাইরে বের হয়ে যায়। ‌

এতে শিশুটি রক্ষা পেলেও অগ্নিদগ্ধ হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালের বার্ণ ইউনিটি ইউনিটে মারা যান রজনী। রজনী ভেবেছিলেন তার বাচ্চা শ্রেণি কক্ষেই রয়েছে।

নিহত রজনী মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাওট গ্রামের আব্দুল হামিদের মেয়ে।

রজনীর স্বামী জহিরুল ইসলাম ব্যবসায়িক সুত্রে ৩ সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। স্বামী জহিরুলের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চর সাদিপুর গ্রামে। সেখানেই তার মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানা গেছে।

এই ঘটনায় রজনীর পিতার পরিবার ও স্বজনদের মাঝেও বইছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category