• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক যদি ইসলামী বিপ্লবে জনমত তৈরি না হয় তখন সশস্ত্র বিপ্লব- এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুরের চাঞ্চল্যকর স্ত্রী-সন্তান হত্যার দায়ে নাজমুলের মৃত্যুদণ্ড বহাল

বিবর্তন ডেস্ক
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে সাংবাদিকদের আয়কর: হাইকোর্টের রায়
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে সাংবাদিকদের আয়কর: হাইকোর্টের রায়

স্ত্রী ও নয় মাসের কন্যাশিশু হত্যার দায়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাজমুল হাসানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এই মামলার ডেথ রেফারেন্স গ্রহণ ও আসামির আপিল খারিজ করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৪ সেপ্টেম্বর) এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নাজমুল হাসান (৩৫) উপজেলার আশ্বিনপুর গ্রামের বড় বৈদ্য বাড়ির নুরুল আমিনের ছেলে। ২০১০ সালের ১৯ জুলাই রাত সাড়ে ১১টায় নাজমুল প্রথমে স্ত্রীকে হত্যা করেন। পরে মেয়ে কান্নাকাটি করলে তাকেও একই কায়দায় হত্যা করে মরদেহ বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে মাটির নিচে পুঁতে রাখেন। পরে ২৪ জুলাই মেয়ের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন নাজমুলের শ্বশুর আবুল কাশেম। জিডির পর ওইদিনই নাজমুলকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে স্ত্রী হোসনে আরা ও মেয়ে নাজনিনকে শ্বাসরুদ্ধ করে হত্যার কথা স্বীকার করেন নাজমুল। তার স্বীকারোক্তি অনুযায়ী সেখান থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান একই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। প্রায় সাত বছর বিচার প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ আসামিকে নাজমুলকে মৃত্যুদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আসে হাইকোর্টে আসে। পাশাপাশি আপিল করেন আসামি নাজমুল। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category