• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

আবার নাচের ঝলক দেখাতে আসছেন সামান্থা

বিবর্তন ডেস্ক
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

আবার তিনি নাচের ঝলক দেখাতে আসছেন। এবার তাকে নাচতে দেখা যাবে ‘যশোদা’ সিনেমায়। এ সিনেমায় প্রধান চরিত্রে আছেন তিনি নিজেই। তবে তাতে আইটেম গানেও নাচবেন অভিনেত্রী।

আগামী ২২ আগস্ট মুক্তি পাবে ‘যশোদা’। এর আগে অভিনেত্রীকে ডিকের হিন্দি ওটিটি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, হায়দরাবাদে চলছে এই গানের শুটিং। তার জন্য অসাধারণ সেট তৈরি করেছেন নির্মাতারা। নতুন এ আইটেম গানে আগের চেয়ে আরও বেশি ঝলক থাকবে এবং আবেদনময়ী রূপে দেখা যাবে সামান্থাকে।

আইটেম গানে নেচে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ভারতের দক্ষিণের নায়িকা সামান্থা রুথ প্রভু। তার ‘পুষ্পা’ সিনেমায় ‘ও আন্তাভা’ শিরোনামের গানে ঝড় তুলেছিল কোটি পুরুষের হৃদয়।

রাতারাতি ভাইরাল হয়ে যান এ অভিনেত্রী। মনোমুগ্ধকর নাচে পেয়েছেন ভক্তদের ভালোবাসা। নারীকেন্দ্রিক ও ড্রামা ঘরানার এ সিনেমা যুগল পরিচালনা করছেন হরি ও হারিস।

এ ছবিতে আরও আছেন উন্নি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু । সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category