মেহেরপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ আগষ্ট) সকালে সদর উপজেলার কোলার মোড় নামক স্থানে সুজন নামের এক ব্যক্তির চায়ের দোকানের মধ্যে থেকে মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক অবস্থায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করেছে স্থানীয় ও পুলিশ।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পর লোকটিকে মোড়ে ঘুরাঘুরি করতে দেখা যায়। তাকে কয়েকজন মুসল্লি চা ও বিস্কুট খাওয়ার জন্য বললে সে সুজনের দোকানের ভিতরে ঢুকে পড়ে। পরে মুসল্লিরা বাড়ি চলে যায়। পরে তারা শুনতে পাই লোকটি মারা গেছে।
সুজন বলেন, সকাল সাড়ে সাতটার দিকে দোকানে এসে দেখি একটা লোক পড়ে আছে। আমি কয়েকবার ডাক দিলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনদের জানালে তারা বলেন লোকটা মারা গেছে। পরে ৯৯৯ ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করা হয়।ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ খবর লেখা পর্যন্ত মৃত্যুর কারণ ও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।