• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে অজ্ঞাত এক ব‍্যক্তির মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
মেহেরপুরে অজ্ঞাত এক ব‍্যক্তির মরদেহ উদ্ধার
মেহেরপুরে অজ্ঞাত এক ব‍্যক্তির মরদেহ উদ্ধার

মেহেরপুরে অজ্ঞাত এক ব‍্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ আগষ্ট) সকালে সদর উপজেলার কোলার মোড় নামক স্থানে সুজন নামের এক ব‍্যক্তির চায়ের দোকানের মধ‍্যে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক অবস্থায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করেছে স্থানীয় ও পুলিশ।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ পর লোকটিকে মোড়ে ঘুরাঘুরি করতে দেখা যায়। তাকে কয়েকজন মুসল্লি চা ও বিস্কুট খাওয়ার জন‍্য বললে সে সুজনের দোকানের ভিতরে ঢুকে পড়ে। পরে মুসল্লিরা বাড়ি চলে যায়। পরে তারা শুনতে পাই লোকটি মারা গেছে।

সুজন বলেন, সকাল সাড়ে সাতটার দিকে দোকানে এসে দেখি একটা লোক পড়ে আছে। আমি কয়েকবার ডাক দিলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনদের জানালে তারা বলেন লোকটা মারা গেছে। পরে ৯৯৯ ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করা হয়।ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ খবর লেখা পর্যন্ত মৃত্যুর কারণ ও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category