উপজেলা সদরের সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ পরিবারের উদ্যোগে হরিনাকুণ্ডু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ জুন) বেলা সাড়ে এগারোটার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ এম. মোক্তার আলীর সভাপতিত্বে এবং শিক্ষক পারভেজ ইমাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মল্লিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ইশা ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন খাতুন।
শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আশরাফ আলী, আকমল হোসেন নান্নু, জামাল উদ্দীন, আজিজুর রহমান, মাহবুব মুরশেদ শাহীন, নজরুল ইসলাম প্রমুখ। সংবর্ধিত অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাসে পৌছালে বর্ণিল সাজে সজ্জিত কলেজের সবুজ আঙিনায় গার্ল গাইডের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন।
পরে শত শত শিক্ষার্থী সমগ্র কলেজ আঙিনা জুড়ে সুশৃঙ্খল ভাবে দুই লাইনে দাঁড়িয়ে অতিথিবৃন্দকে পুষ্প বর্ষণের মাধ্যমে বরণ করে নেয়। সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দকে সৌজন্য উপহার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। অর্ধ সহস্রাধিক শিক্ষার্থীকে সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মল্লিকের পক্ষ থেকে মিষ্টিমুখের মাধ্যমে আপ্যায়িত করা হয়।