• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

হরিনাকুণ্ডু মহিলা কলেজে উপজেলা চেয়ারম্যানকে বর্ণিল সংবর্ধনা প্রদান 

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪
হরিনাকুণ্ডু মহিলা কলেজে উপজেলা চেয়ারম্যানকে বর্ণিল সংবর্ধনা প্রদান 
হরিনাকুণ্ডু মহিলা কলেজে উপজেলা চেয়ারম্যানকে বর্ণিল সংবর্ধনা প্রদান 

উপজেলা  সদরের সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ পরিবারের উদ্যোগে হরিনাকুণ্ডু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বেলা সাড়ে এগারোটার কলেজ মিলনায়তনে  অধ্যক্ষ এম. মোক্তার আলীর সভাপতিত্বে এবং শিক্ষক পারভেজ ইমাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মল্লিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ইশা ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন খাতুন।

শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আশরাফ আলী, আকমল হোসেন নান্নু, জামাল উদ্দীন, আজিজুর রহমান, মাহবুব মুরশেদ শাহীন,  নজরুল ইসলাম প্রমুখ। সংবর্ধিত অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাসে পৌছালে বর্ণিল সাজে সজ্জিত কলেজের সবুজ আঙিনায় গার্ল গাইডের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন।

পরে শত শত শিক্ষার্থী সমগ্র কলেজ আঙিনা জুড়ে সুশৃঙ্খল ভাবে দুই লাইনে দাঁড়িয়ে অতিথিবৃন্দকে পুষ্প বর্ষণের মাধ্যমে বরণ করে নেয়। সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দকে সৌজন্য উপহার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। অর্ধ সহস্রাধিক শিক্ষার্থীকে সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মল্লিকের পক্ষ থেকে মিষ্টিমুখের মাধ্যমে আপ্যায়িত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category