• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বৃদ্ধের আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
গাংনীতে বৃদ্ধের আত্মহত্যা
গাংনীতে বৃদ্ধের আত্মহত্যা

বাবর আলী (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে গ্রামের পার্শ্ববর্তী একটি আমবাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনীর চৌগাছা গ্রামের পশ্চিম পাড়ায়।
ছাগলের সাথে অনৈতিক কর্মকা-ের অভিযোগ এনে গ্রাম্য সালিশীতে জরিমানা করায় অপমান ও ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবী করেছেন ওই বৃদ্ধের পরিবার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাবর আলীর ছেলে আখিরুল জানান, গত সপ্তাহে প্রতিবেশী হালিমা বেগমের একটি ছাগল গর্ভবতী অবস্থায় মারা যায়। পরে ওই গৃহবধু অভিযোগ করেন যে, বাবর আলী তার ছাগলের সাথে অনৈতিক কর্মকা- করায় ছাগলের মৃত্যু ঘটেছে। এ নিয়ে গত শুক্রবার গ্রাম্য সালিশীতে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সেই থেকে বৃদ্ধ বাবর আলী বাড়ি থেকে বের হন না।
মঙ্গলবার রাতে আবারো গ্রামের কলিমদ্দীনের ছেলে হাপিতসহ কয়েকজন বাবর আলীর বাড়িতে গিয়ে এক লাখ টাকা দাবী করে। এতে ক্ষোভে ও অপমানে আত্মহত্যা করেন ওই বৃদ্ধ।এদিকে হাপিতের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category