• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : শনিবার, ৩ মে, ২০২৫
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি

কুষ্টিয়ার মিরপুরে গ্রেফতার করে থানায় নেওয়ার পথে দুই পুলিশ সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন এক আসামি।

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আমলা হঠাৎ পাড়া এলাকা থেকে একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আশিক (২৫) নামে একজনকে আটক করে পুলিশ। তাকে মোটরসাইকেলে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী।

থানার পালপাড়া বাজারের কাছে পৌঁছালে আশিক চিৎকার করে মটরসাইকেল থামাতে বলে। এসময় চালক এসআই মনিরুল মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে আশিক কোমর থেকে হাতুড়ি বের করে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথায় থাকা হেলমেট ভেঙে যায়।
মোটরসাইকেলের পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে কনস্টেবল রুস্তমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মামলার সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় ওই আসামি হামলা করে। এতে এক কনস্টেবল সামান্য আহত হয়েছেন। ওই আসামি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category