• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

হারিয়ে যাওয়া ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ 

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
হারিয়ে যাওয়া ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ
হারিয়ে যাওয়া ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ

মেহেরপুরে বিভিন্নভাবে হারিয়ে যাওয়া ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় মেহেরপুর পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

মালিকদের কাছে উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।

পুলিশ সুপার মাকসুদা আকতার বলেন, জেলার তিন থানায় করা পৃথক সাধারণ ডায়েরির ভিত্তিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়। পুলিশের সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় উদ্ধার করা মোবাইলগুলো আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়।

ডিসেম্বরে জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৮১টি মোবাইল ফোন উদ্বার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।

উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে সদর থানার ৩৪টি, গাংনী থানার ৪৫টি ও মুজিবনগর থানার ২টি ফোন রয়েছে।

এসময় প্রকৃত মালিকগণ তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবদুল করিম,সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category