• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

৩১ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে-শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
৩১ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে-শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব
৩১ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে-শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন বলেছেন, এই ৩১ দফা মেহনতী মানুষের মুক্তির সনদ। ৩১ দফা বাস্তবায়ন করলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই সে বাংলাদেশে কোন লুটেরাদের ঠাঁই হবে না, দূর্নীতিবাজদের ঠাঁই হবে না, দখলবাজদের ঠাঁই হবে না, প্রতিটি মানুষের অধিকার হবে সমান।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের কাথুলি সড়কে খান কমিউনিটি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সংবিধানকে কেটে ছিড়ে পারিবারিক সংবিধানে পরিণত করেছিলো। সেই সংবিধানকে সংশোধন করে সঠিক ও গ্রহনযোগ্য সংবিধান প্রনয়ন ৩১ দফায় আছে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি নাজমুল হক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের মেহেরপুর জেলা শাখা কমিটির সদস্য সচিব অ্যাড. আব্দুল আলিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, পাবলিক প্রসিকিউটর আবু সালেহ নাসিম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, মেহেরপুর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ইলিয়াচ হোসেন ।

এসময় জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মেদ, যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, বিএনপি নেতা আলমগীর হোসেন, মেহেরপুর জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লিয়ার, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতি সংস্থার সাধারণ সম্পাদক বাকা বিল্লাহ, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাবলু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এহান উদ্দিন মনা, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফিরোজুর রহমান বিজয়সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category