• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলায় সরকারি ছুটি ঘোষণা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবগর উপজেলায় সরকারি ছুটি ঘোষণা
১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবগর উপজেলায় সরকারি ছুটি ঘোষণা

আগামী ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন উপলক্ষে এবারও সরকার মুজিবনগরের সব সরকারি অফিস-আদালতে ছুটি থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১১ এপ্রিল)  রাষ্ট্রপতির আদেশক্রমে ০৫.০০.০০০০.১৩৭.০৮.০০১.১৮.৬০ নম্বর স্মারকে উপসচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ছুটি ঘোষণা করা হয়।

সরকারি আদেশে বলা হয়, ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন উপলক্ষে ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (সিডিউল অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬)’ এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকে দেওয়া ক্ষমতা বলে আগামী ১৭ এপ্রিল সোমবার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় ছুটি ঘোষণা করা হলো। ১৭ এপ্রিলকে ঘিরে নানা কর্মসূচী হাতে নিয়েছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও প্রশাসন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিন কুষ্টিয়া জেলার তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। সেদিন থেকে স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন। কিন্তু তিনি তখন পাকিস্তানে কারাগারে বন্দি। তার অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ ছিলেন এই অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category