• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

১৫ হাজার কিলোমিটার পায়ে হেঁটে মেহেরপুরে ভারতীয় যুবক

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
১৫ হাজার কিলোমিটার পায়ে হেঁটে মেহেরপুরে ভারতীয় যুবক
১৫ হাজার কিলোমিটার পায়ে হেঁটে মেহেরপুরে ভারতীয় যুবক

প্লাস্টিকের ভয়াবহতা বুঝাতে পরিবেশ রক্ষার আহ্বান নিয়ে ১৫ হাজার কিলোমিটার পায়ে হেঁটে বাংলাদেশে এসেছেন ভারতীয় এক যুবক। নিজ দেশের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে মহারাষ্ট্রের নাগপুরের যুবক রোহান আগারওয়াল বাংলাদেশের কয়েকটি জেলা ঘুরে মেহেরপুরে আসেন। ২০ বছর বয়সী এই তরুণ মেহেরপুরের এসেই মেয়রসহ প্রশাসনের বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করেছেন।

২০২০ সালের ২৪ আগস্ট ভারতের উত্তর প্রদেশের বারানসিতে গঙ্গার তীর থেকে হাটা শুরু হয় রোহানের। ৯০৮ দিন আগে যাত্রা শুরু করা ভারতীয় যুবক এখন পর্যন্ত অতিক্রম করেছেন প্রায় ১৫ হাজার কিলোমিটার পথ।এর মধ্যে ভারতের রাজস্থান, হরিয়ানা, দিল্লি, চণ্ডিগড়, হিমাচল, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পন্ডিচেরি, কর্নাটক, কেরালা ও গোয়া হয়ে ভারতের মোট ২৭টি রাজ্য পরিভ্রমণ শেষে ৮ অক্টোবর ফেনীর বিলোনিয়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকেন এই যুবক।

বাংলাদেশের ৩৮ টি জেলা অতিক্রম করে কুষ্টিয়া হয়েছে ১৯ ফেব্রুয়ারি মেহেরপুরে আসেন। তারপর জেলা প্রশাসক, পৌর মেয়র ও গাংনী প্রেসক্লাব সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রোহান। এছাড়া পথচারদের প্লাস্টিকের ভয়াবহতা বুঝাতে মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতন মূলক বক্তব্য রাখেন রোহান।

গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক জানান,রোহান আগারওয়াল প্লাস্টিক দূষণ রোধের মধ্য দিয়ে পরিবেশ রক্ষার স্বপ্ন নিয়ে প্রায় ৯০৮ দিন আগে ঘর থেকে বের হয়েছিলেন।রোহানের এই যাত্রার লক্ষ্য পৃথিবীর সবচেয়ে শীতলতম তাপমাত্রার দেশ সাইবেরিয়ার ওইমিয়াকন। যাত্রা পথে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবেশ-প্রকৃতি নিয়ে সচেতনতা ও প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে মতবিনিময় করছেন। আমি রোহানের এই প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি।

মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক বলেন, রোহান নামের ওই ভারতীয় তরুণের মেহেরপুরে আসার কারণ জানতে পেরে তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এই অল্প বয়সে তার এমন মহৎ উদ্যোগে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

রোহান আগারওয়াল জানান,এ পৃথিবী শুধু মানুষের বসবাসের জন্য নয়। প্রাণি-উদ্ভিদেরও। তাই পরিবেশের বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে। এটা সব মানুষের দায়িত্ব। প্লাস্টিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। প্লাস্টিক থেকে বাঁচতেই আমার এই যাত্রী। তাই ভারত থেকে বাংলাদেশে এসেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category